ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোরিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ গোলাম মোস্তফা কবলের নেতৃত্বে একটি বিশেষ টিম গতকাল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ধনীখোলা ইউনিয়নের দাসপাড়া (হাজী বাড়ি সংলগ্ন) এলাকা থেকে আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২) নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার মধ্য বাড়েরা এলাকা থেকে মো. আহাদ হোসাইন (২০) ও মো. আবুল হোসেন (৩২) নামে আরও ২ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়।
আরও পড়ুন:
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
