মাতৃত্বকালীন ছুটিতে আছেন দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন কাটছে তার। এই সময় পর্দায় দেখা না গেলেও সামাজিক মাধ্যমে অনুরাগীদের কাছাকাছি আছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’-এ অনুসারীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন সামান্থা। এক ভক্ত লেখেন, ওজন বাড়ছে। এড়িয়ে না গিয়ে নিজের একটি ছবি প্রকাশ করে সামান্থা লেখেন, আমিও বুঝতে পারছি। ইতিমধ্যেই ১১ কেজি বেড়েছে।
মাতৃত্বকালীন ছুটি যেমন কাটছে সামান্থার
বিনোদন ডেস্ক
৩০ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
