ফোবানা মাতাবেন জায়েদ খান

ফোবানা মাতাবেন জায়েদ খান

ফন্ট সাইজ:

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে স্টেজ মাতাবেন চিত্রনায়ক জায়েদ খান। আগামী ৪, ৫, ৬ই সেপ্টেম্বর অরল্যান্ডোতে প্রতি বছরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ অনুষ্ঠান ফোবানা সম্মেলন। তিনদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। জায়েদ খান বলেন, আমি এক্সাইটেড। প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করবো। আশা করছি, ধামাকা কিছু হবে।