ব্যস্ত ও যান্ত্রিক শহরে হঠাৎ দেখা হয়ে যায় দুই অপরিচিত মানুষের। অল্প সময়ের সেই সাক্ষাৎ থেকেই তৈরি হয় কিছু অনুভূতি ও সম্পর্কের সম্ভাবনা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নির্মাতা রুবায়েত মাহমুদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরো কিছুক্ষণ’। ছবিটিতে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন- সাদিয়া আয়মান ও শাফিন আহমেদ। প্রায় ২৯ মিনিটের চলচ্চিত্রটি দর্শকদের জন্য জি-সিরিজে প্রকাশ করা হবে।
আসছে ‘আরো কিছুক্ষণ’
স্টাফ রিপোর্টার
৩০ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
