গণনায় দুর্বল তারা সুতারিয়া

গণনায় দুর্বল তারা সুতারিয়া

ফন্ট সাইজ:

গাণিতিক হিসাব-নিকাশ করতে চরম জটিলতার মুখে পড়েন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এ সমস্যার কথা প্রকাশ করেন অভিনেত্রী। তিনি জানান, তিনি ‘ডিসক্যালকুলিয়া’ নামক একটি বিশেষ শিক্ষণজনিত সমস্যায় (লার্নিং ডিজঅ্যাবিলিটি) ভুগছেন। যাকে সাধারণ কথ্য ভাষায় অনেকেই ‘গণিতের ডিসলেক্সিয়া’ বলে থাকেন। এ সমস্যার কারণে সংখ্যা বোঝা এবং গাণিতিক হিসাব করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে।