গত ৫ই আগস্ট মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত একটি কনসার্টে ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়। এর প্রতিবাদে ‘লাউড সিটি টেকওভার’ শিরোনামে শিল্পীদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে। আগামী ৪ঠা সেপ্টেম্বর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। সেদিন হাসান ছাড়াও মঞ্চ মাতাবেন- ‘ক্রিপটিক ফেইট, ‘কার্নিভাল’, ‘লেভেল ফাইভ’, ‘মেটাল এরর’ ও ‘আচার’ ব্যান্ড।
শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কনসার্ট
স্টাফ রিপোর্টার
৩০ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
