গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শিক্ষার্থী সুমাইয়া আক্তার মিতু (১৮) মারা গেছেন।
মৃত সুমাইয়া আক্তার মিতু বাঘের হাট জেলার মোরলগঞ্জ থানার চন্ডীপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
মিতু গত বছর কোনাবাড়ী ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং অনার্সে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলেন। সে পরিবারের সঙ্গে মহানগরীর কোনাবাড়ী কুদ্দুস নগর এলাকায় বসবাস করতো।
আরও পড়ুন:
‘সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাবো না’ এই স্লোগানটি গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে হবে: আরিফুল হক চৌধুরী
ডেঙ্গু শনাক্তের পর শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
