‘সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাবো না’ এই স্লোগানটি গ্রামে-গঞ্জে পৌঁছে দিতে হবে: আরিফুল হক চৌধুরী

ফন্ট সাইজ:

‘সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাবো না’- এই স্লোগানটি গ্রামে-গঞ্জে ও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউস এবং জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’Ñ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রবাসী-অধ্যুষিত অঞ্চল বলতে সিলেট বিভাগকে বোঝায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে সুনামগঞ্জের কিছু তরুণ দালালচক্রের প্ররোচনায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশে যাচ্ছেন। পরে তাদের অনেকেই লাশ হয়ে দেশে ফিরছেন। এটি কারও জন্যই কাম্য নয়। এতে ব্যক্তি, পরিবার, সুনামগঞ্জের সুনাম এবং দেশের ক্ষতি হচ্ছে। তিনি বলেন, আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ‘আমরা সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাবো না’Ñ এই সেøøাগানটি গ্রামে-গঞ্জে, প্রত্যেকটি জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা বৈধপথে যাব, কিন্তু অবৈধপথে, বিশেষ করে সমুদ্রপথে বিদেশ যাবো না।’

সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার ওপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি বলেন, অনেক কষ্ট করে সরকার গঠন করা হয়েছে। এখন সরকারের অনেক দায়িত্ব এসেছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, গত ১৮০ দিনে সরকার যেসব উন্নয়ন ও কর্মসূচি বাস্তবায়ন করেছে, সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে প্রচারে এখনও ঘাটতি রয়েছে। জেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কর্মসূচির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য দলীয়ভাবে উদ্যোগ নেয়া হবে। মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, এডভোকেট নুরুল ইসলাম নুরুল, কয়ছর এম আহমেদ, কামরুজ্জামান কামরুল, জেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।