সার বিষয়ে ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

সার বিষয়ে ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন

ফন্ট সাইজ:

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে ৩ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে আহবায়ক, সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার পল্লী, উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কার্যপরিধিতে বলা হয়েছে-দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণপূর্বক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে এই কমিটি। কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে এতে উল্লেখ রয়েছে।