বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার

বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার

ফন্ট সাইজ:

ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে অস্বস্তির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক সম্পর্কের কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার ভাষ্য, বাংলাদেশের সঙ্গে ভারতের সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার। এ দিকটি ঠিক থাকলে সম্পর্কের অন্য ক্ষেত্রগুলোও এগিয়ে যাবে। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাইকমিশনার।

ত্রিবেদী বলেন, রাজনৈতিক ও অর্থনীতির বিষয়ে ঢাকা-দিল্লির মধ্যে কিছু ইস্যু রয়েছে। তবে সাধারণ মানুষ এসবের উন্নয়ন চায়। বিশেষ করে তরুণ প্রজন্ম। সেজন্য উভয়ের উন্নয়নে আমরা কাজ করবো। এটা আমাদের সবারই দায়িত্ব।

বাংলাদেশের পোশাক খাত নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন ত্রিবেদী। বলেছেন, আমি যখন আমেরিকান মার্কেট, ইউরোপ মার্কেটে যাই। একটা শার্ট কিনি কিংবা টি-শার্ট কিনি, আর লেবেল দেখি ‘মেড ইন বাংলাদেশ’, খুব ভালো লাগে। খুবই ভালো লাগে যে, আমাদের একটা নেইবার, সব গার্মেন্টস ওখানটা আছে। এইটা আমাদের জয়েন্ট ভেঞ্চারেও করতে পারি। মূলত একই জিনিস আমরা একসঙ্গে থাকলে অনেক এগিয়ে যেতে পারবো। বাংলাদেশের গার্মেন্টস সবচেয়ে ভালো উল্লেখ করে ত্রিবেদী বলেন, দু’দেশের একটা জয়েন্ট ভেঞ্চার প্রোডাকশনও দরকার। এখানকার গার্মেন্টস সবচেয়ে ভালো। আমরা যদি জিপার, মেশিনারি, বোতাম সাপ্লাই করতে পারি, তাহলে একটা ইন্টারডিপেন্ডেন্সি হবে।