অবৈধ সার মজুতের দায়ে জেল-জরিমানা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুত করায় এক খুচরা সার বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উচাখিলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সানজিদা রহমান। এ সময় প্রসিকিউশন দেন উপজেলা কৃষি অফিসার।

ইউএনও সানজিদা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার উচাখিলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুর এ আলম নামক একজন খুচরা সার বিক্রেতার দোকানে ৬০০ বস্তা অবৈধভাবে মজুত করা সার পাওয়া যায়। পরে সার (ব্যবস্থাপনা) আইনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
একইসঙ্গে শ্যামল চন্দ্র সাহা নামক অপর ব্যক্তিকে একই আইনে ৫ হাজার টাকায় অর্থদণ্ড প্রদান করে জরিমানা আদায় করা হয়।