সালথায় দেশীয় মদসহ গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

ফরিদপুরের সালথায় মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবুল হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকার মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। ‎আটক আবুল বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার পাচ্চু শেখের ছেলে। সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদে জানতে পারি, সুজ্জাত তার সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে সুজ্জাত পালিয়ে গেলেও ‎আবুলকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। আবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।