ফরিদপুরের সালথায় মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবুল হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া দক্ষিণপাড়া এলাকার মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। আটক আবুল বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার পাচ্চু শেখের ছেলে। সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদে জানতে পারি, সুজ্জাত তার সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছে। পরে অভিযান চালিয়ে সুজ্জাত পালিয়ে গেলেও আবুলকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। আবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এরপর তাকে আদালতে পাঠানো হবে।
সালথায় দেশীয় মদসহ গ্রেপ্তার ১
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
