সুনামগঞ্জের দিরাইয়ে পুরাতন সুরমা নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে দিরাই উপজেলার টানাখালি বাজার এলাকায় মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের তথ্য অনুযায়ী, এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
জানা গেছে, দিরাই উপজেলার জগদল গ্রামের লাকি বেগম (৩০) নামের এক নারী গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি জগদল গ্রামের আব্দুস শহীদের মেয়ে। লাকি বেগমের চাচা দবির মিয়া জানিয়েছেন, প্রায় এক বছর থেকে স্বামী পরিত্যক্তা নিঃসন্তান লাকি বেগম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার হলফ গ্রামে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছেন। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
দিরাইয়ে নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
