ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাধু সংঘের উদ্যোগে লঞ্চযোগে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে নবীনগরের ঐতিহ্যবাহী লঞ্চঘাট থেকে আনুষ্ঠানিকভাবে এ আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। পরে ভ্রমণকারীরা নরসিংদীর আলোকবালী বালুচর গড়িপুরার নিঝুমদ্বীপ এলাকায় পৌঁছান। আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রফিকুল ইসলাম রফিক শাহ্। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি ও সাধু সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন শান্তি, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর ধ্যানঘরের কর্ণধার আনোয়ার হোসেন, সংগীতশিল্পী অজয় মুখার্জি, মোহাম্মদ হেলাল উদ্দিন, গুঞ্জন পাঠাগারের কর্ণধার ও বইমজুর স্বপন মিয়া, শিক্ষক নাছিমা আক্তার, মলিনা বেগম, মর্জিনা জেসমিন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফেরদৌসী আক্তার, বাউলশিল্পী জেসমিন আক্তার, শামসুন্নাহারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকদের ভাষ্য, এমন আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মের কাছে নদীকেন্দ্রিক বাংলাদেশের ঐতিহ্য ও নৌ-ভ্রমণের আনন্দকে নতুন করে তুলে ধরে।
নবীনগর সাধু সংঘের উদ্যোগে আনন্দ ভ্রমণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
