দৌলতপুরে মাদকসহ আটক ২

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকসহ দু’জন মাদক কারবারি আটক হয়েছে। সোমবার সকাল ৭টায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে অভিযান চালিয়ে মো. জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) ও মো. মুন্তাজ মণ্ডল (৪৬)কে নিষিদ্ধ মাদক ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। আটক মাদক কারবারিরা ভেড়ামারা পৌর এলাকার নওদাপাড়ার মৃত লুৎফর রহমান ও মো. মোফাজ্জেল মণ্ডলের ছেলে।

দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক কারবারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই মো. মিলন হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গাছেরদিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ১০০ পিস অবৈধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জিয়াউর রহমান ওরফে জিয়ারুল ও মুন্তাজ মণ্ডলকে আটক করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।