গোলাপগঞ্জে শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

ফন্ট সাইজ:

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেবল পাঠ্যবইয়ের জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হতে হবে। সিলেটের গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরায়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল মুতাকিন হান্নান, সিলেট জেলা বিএনপি’র সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান আতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম আজম সায়েস্তা।