ভোলার লালমোহন উপজেলায় ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. সুমন, মৃত হানিফের ছেলে মো. মান্নান, লাল মিয়ার ছেলে মো. বজলুর রহমান, কয়ছর আহমেদের ছেলে মো. আব্দুল আজিজ, রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনিছুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন এবং মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সাকুচিয়া এলাকার ইউসুফ মোল্লার ছেলে মো. জাকির। জানা গেছে, গত রোববার রাতে গোপন সংবাদে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয় একটি দোকানের ভেতর জুয়া খেলায় অবস্থায় ছয়জনকে আটক করা হয়। লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
দোকানের ভেতর খেলছিলেন জুয়া, আটক ৬
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
