ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা (ঢ়ঙঈঠ) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান শিশুদের মুখে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা খাইয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনকালে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকার জনস্বাস্থ্য সুরক্ষা, কলেরা প্রতিরোধ এবং জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
