ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রী নিহত

ফন্ট সাইজ:

কক্সবাজারের ইজিবাইক থেকে ছিটকে পড়ে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি (১১) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে চকরিয়ায় কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানহা চকরিয়া বালিকা বিদ্যালয়ের মাওলানা জাফর আলমের মেয়ে ও চকরিয়া বালিকা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ইজিবাইক ও ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।