পেয়ারা গাছের সঙ্গে শত্রুতা!

পেয়ারা গাছের সঙ্গে শত্রুতা!

ফন্ট সাইজ:

ঝিনাইদহের মহেশপুরে নয়ন হোসেনের এক বিঘা জমির ২০০ ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ইসলামপুর মাঠে এ ঘটনা ঘটে। ফলে ৩৩ শতক জমিতে পেয়ারা চাষ করা ছাত্র উদ্যোক্তা নয়ন এখন দিশাহারা হয়ে পড়েছেন। ছাত্র উদ্যোক্তা নয়ন জানান, আট মাস আগে দুই বিঘা জমিতে শতাধিক পেয়ারা গাছ লাগান তিনি। কিন্তু শত্রুতা করে কে বা কারা আমার এক বিঘার ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে। আমি সঠিক বিচার চাই। স্থানীয় ফারুক আহমেদ বলেন, মানুষ কীভাবে ফসলের ক্ষতি করতে পারে। এ ঘটনায় দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাচ্ছি। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।