সাঁথিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফন্ট সাইজ:

পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাব থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পৌর সদরের সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া থানার (তদন্ত) ওসি আব্দুল লতিফ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি আনিসুর রহমান প্রমুখ। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাশ, মীন নাজমুল বারী নাহিদ সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।