ফরিদপুরের বোয়ালমারীতে অজ্ঞানামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে বোয়ালমারী বাজারের আজাহার মার্কেট সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই এলাকার মেইন সড়কের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নারীর নাম পরিচয় জানা যায়নি। থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজে দেখা যায় গত শুক্রবার রাত ১১টার দিকে ওই নারী মার্কেটের সিঁড়ি দিয়ে দুই তলায় ওঠেন। পরে দুইতলা থেকে লাফিয়ে রাস্তার উপর পড়েন। তবে কী কারণ হতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে ও এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
