সভাপতি রীমা সম্পাদক শাহাজাদা

বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা

সভাপতি রীমা সম্পাদক শাহাজাদা

ফন্ট সাইজ:

ডেইলি নিউএজের সাংবাদিক ইয়াসমীন রীমাকে সভাপতি এবং দৈনিক দিনকালের সাংবাদিক শাহাজাদা এমরানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলার ২০২৬-২০২৮ মেয়াদের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার গোমতী টাচে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় নির্বাচন কমিশন রীমা-শাহাজাদা প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি সিটিভি নিউজ ২৪ ডটকমের ওমর ফারুকী তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক এখন টিভি’র খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর ও আরটিভি’র আবুল খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সৈয়দ আহাম্মদ লাভলু, অর্থ সম্পাদক দৈনিক সংগ্রামের রেজাউল করিম রাসেল, দপ্তর সম্পাদক ইনডিপেনডেন্ট টিভি’র তানভীর দিপু, প্রকাশনা সম্পাদক এখন টিভি’র মাসুদ আলম, প্রচার সম্পাদক নাগরিক টিভি’র রুবেল মজুমদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক কুমিল্লার জমিনের মজিবুর রহমান মুকুল, আপ্যায়ন সম্পাদক সাপ্তাহিক মেগোতির আসিফ মান্না, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক কুমিল্লার জমিনের শামসুল আলম রাজন, ক্রীড়া সম্পাদক এশিয়া পোস্টের সোহাইবুল ইসলাম সোহাগ নির্বাহী সদস্য যমুনা টিভি’র রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক আজকের পত্রিকা ও বাসসের দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক সমকালের ফটোসাংবাদিক এন কে রিপন, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হাসান নাইম এবং কুমিল্লার জমিন অনলাইনের হৃদয় হাসান।