নদী থেকে নারীর চোখ-মুখ বাঁধা লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় ছাহেরা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছাহেরা হাজীপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন ও ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, রাতে হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, মরদেহের সুরতহাল ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।