রংপুরে বিএনপি’র আনন্দ মিছিল

রংপুরে বিএনপি’র আনন্দ মিছিল

ফন্ট সাইজ:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানিয়ে রংপুরে মিছিল করেছে মহানগর বিএনপি। শনিবার সকালে মহানগর বিএনপি’র আহ্বায়ক, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু ও সদস্য সচিব, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ-উন-নবী ডনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। এরপর দলীয় কার্যালয়ের সামনে নেতৃবৃন্দ বলেন, উত্তরবঙ্গের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আমরা মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের যোগ্যস্থানের জন্য নির্বাচন করেছেন। রংপুর দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন- এই প্রত্যাশা রইলো।