৭ই মার্চ দলের এমপিদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

৭ই মার্চ দলের এমপিদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

আগামী ৭ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি’র কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, ৭ই মার্চ গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে। আগামী ১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। সে বিষয়ে প্রধানমন্ত্রী এমপিদের ব্রিফ করতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণ করার বিষয়ে প্রধানমন্ত্রী এমপিদের মতামত শুনতে পারেন বলেও সূত্রটি জানিয়েছে।

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে যান। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থামন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ভূমিকম্প প্রবণতা দেখা গেছে বিভিন্ন জায়গায়, সেটি মোকাবিলার জন্য কোস্টাল এরিয়ার আদলে ঢাকাকেন্দ্রিক ভলান্টিয়ার তৈরি করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং সচেতনতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
এ ছাড়া ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে প্রধানমন্ত্রীকে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন