মৌচাকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল সাবেক বিএনপি নেতার

ফন্ট সাইজ:

রাজধানীর রমনা থানার মৌচাক আনারকলি মার্কেটেরে সামনের গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিলাল হোসেন তালুকদার(৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিল্লাল রমনা থানার সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ছিলেন।

সোমবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
আহতকে হাসপাতালে নিয়ে আসা মো: মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনা মৌচাক আনারকলি মার্কেটের সামনে অজ্ঞাত ১০/১২ জন মিলে তাকে বুকের ডান পাশে ছুরিআঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহত বিল্লাল হোসেনের বাসা মালিবাগের বাগান বাড়ী এলাকায়। তিনি মৃত ইউসুফ তালুকদারের সন্তান। পেশায় ইট বালুর ব্যবসা করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন