সোমবার ভারতের বিহারের লাখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে পদদলিত হয়ে সাতজন নিহত হয়েছেন। এতে আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার পর ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতেই ওই ঘটনা ঘটে।
এদিন শিবমন্দিরে প্রার্থনা জানাতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে এই প্রাণহানি ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ছিঁড়ে পড়া বিদ্যুতের তারটি ভক্তদের মধ্যে আতঙ্ক তৈরি করে। এর পরই মন্দির প্রাঙ্গণে পদদলনের ঘটনা ঘটে।
হুড়োহুড়ির মধ্যে বেশ কয়েকজন আহত হন। তাদের লাখিসরাই হাসপাতালে নেয়া হয়েছে।
এ বিষয়ে লাখিসরাইয়ের জেলা ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার বলেন, বিপুলসংখ্যক মানুষের সমাগমের আশঙ্কায় আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু ভিড় হয়েছিল অনেক বেশি। তার মতে, মানুষের চাপে ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে । এতে একের পর এক মানুষ পড়ে যান।
বিহারে বিদ্যুতের তার ছিঁড়ে আতঙ্ক, পদদলিত হয়ে নিহত ৭
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
১৭ আগস্ট (সোমবার), ২০২৬, ৯ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
