লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইউক্রেন। এতে জাহাজটিতে আগুন ধরে গেছে এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার ওই জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ।
গতকাল রোববার ভোরের দিকে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে, একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।
বেনগাজির বন্দরসূত্রে বলছে, ওই জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল।
