শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর এক সময়ের শীর্ষ সন্ত্রাসী শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘সুইডেন আসলাম’ নামে বেশি পরিচিতি। রোববার দিবাগত গভীররাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেয়।’

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারা ভোগ করেন আসলাম। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।