নগ্ন পোজ দিয়ে ঝড় তুলেছেন বৃটিশ টেলিভিশন তারকা অলিভিয়া অ্যাটউড। নিজের নতুন পানীয় ব্র্যান্ড ‘সাভানো’র প্রচারে সাহসী এক ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সেই ছবিগুলোতে। এতে তিনি কোমর ও মাথায় তোয়ালে জড়িয়ে এবং সানগ্লাস পরে পোজ দিয়েছেন। পুরো বুক নগ্ন। তবে ‘মডেস্টি’ বা আত্মমর্যাদা রক্ষা করতে এক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন সাভানোর দুটি ককটেল ক্যান। ছবিগুলোর ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন, ‘নাইস ক্যানস’। ট্যাগ করেছেন তার নতুন ব্র্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকা। অলিভিয়ার ওই পোস্ট প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গেছে। একজন মন্তব্য করেন, ‘একজন জীবন্ত আইকন।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ আকর্ষণীয়।’ তৃতীয় একজন রসিকতা করে মন্তব্য করেন, ‘ডিভোর্স যেন তোমার জন্য ভালোই হয়েছে!’
গত মাসে অলিভিয়া সাভানো’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। ৭০ ও ৮০-এর দশকের সমুদ্রসৈকতভিত্তিক ক্লাব সংস্কৃতি থেকে অনুপ্রাণিত এই ব্র্যান্ডে ক্যানজাত অ্যালকোহলযুক্ত পানীয় বাজারজাত করা হচ্ছে। ব্র্যান্ডটির লক্ষ্য ছোট ছোট আনন্দের মুহূর্ত উদযাপনের মাধ্যমে মানুষকে একত্রিত করা। এই ফটোশুটের কয়েকদিন আগেই অলিভিয়াকে সাবেক স্বামী ব্র্যাডলি ডাকের নতুন সঙ্গী এমিলিকে ঘিরে একটি টিকটক ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘তুমি হয় এমিলি, নয় অলিভিয়া- আর আমি জানি আমি কার হতে চাই।’ সেখানে অলিভিয়া হাস্যরসাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন, ‘ওএমজি’। সঙ্গে একটি কান্নার ইমোজি যুক্ত করেন।
৩৪ বছর বয়সী অলিভিয়া ও ফুটবলার ব্র্যাডলি ডাক চলতি বছরের জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের কারণ হিসেবে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ সামনে আসে। এরপর দীর্ঘদিনের বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব পিট উইকসের সঙ্গে সম্পর্কে জড়ান অলিভিয়া। কয়েক সপ্তাহ আগে দু’জনই আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন।
