চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক হাত-পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোরশেদ আলম তার পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে মোরশেদ টিকটক ভিডিও তৈরি করতে ব্যস্ত সময় পার করছিলেন। টিকটক করা অবস্থায় একটি পিডিবির শান্টিং ট্রেন পেছন থেকে সামনে দিকে পুশিং করে যাচ্ছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার সাইরেন ও হর্ন বাজাচ্ছিলেন। সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় মোরশেদ আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ট্রেনের হর্ন ও সাইরেনের দিকে খেয়াল করেননি। পরবর্তীতে ট্রেনটি যখন হর্ন বাজাতে বাজাতে একেবারে তাদের কাছে চলে আসে, তখন তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
টিকটক ভিডিও করতে গিয়ে চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলারজমিন
৫৯ মিনিট আগে
৩০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
