ময়মনসিংহের ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেছে কৃষক আল আমিনের স্বপ্ন। বৃহস্পতিবার রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে সারোয়ার নামে এক মাছচাষি তার ফিশারির পানি পাশের ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে পার্শ্ববর্তী জমির কৃষক আল-আমিনের ৩৮ শতাংশ জমিতে চাষকৃত শসা ও টমেটোর ক্ষেত পানিতে তলিয়ে যায়। যার ফলে কৃষি ফসলগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়। এতে চরম বিপাকে পড়েছেন ওই কৃষক। ভুক্তভোগী আল-আমিন জানান, শসা ও টমেটোর ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন তিনি।
ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেল কৃষকের স্বপ্ন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
