নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন।

উদ্বোধন শেষে অতিথিরা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন উপজেলা হিসেবে চন্দ্রগঞ্জের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় জনগণ সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন