‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র প্রদর্শনী আজ

‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’র প্রদর্শনী আজ

ফন্ট সাইজ:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টাইন সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ম্যাড থেটার মঞ্চে আনছে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। নাটকটির একাদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

১৯২৪ সালে আর্জেন্টিনার সান ইসিদ্রো শহরের মিরালরিও ভিলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাৎ হয়। প্রায় দুই মাসের সেই অবস্থান, কবির জীবন, ভাবনা ও সৃষ্টিতে বিশেষ প্রভাব ফেলেছিল। সেই সময়ের স্মৃতি, আবেগ, নিঃসঙ্গতা ও সম্পর্কের সূক্ষ্ম অনুরণন নিয়েই নির্মিত হয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

নাট্যদলটির দাবি- রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষকে নাটকের মাধ্যমে স্মরণে ম্যাড থেটারই বিরল ব্যতিক্রম। নাটকটি রচনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই আর ভিক্টোরিয়া ওকাম্পো চরিত্রে রয়েছেন সোনিয়া হাসান। মাত্র দু’টি চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথের দক্ষিণ আমেরিকা অধ্যায়ের এক আবেগঘন উপাখ্যান তুলে ধরা হয়েছে এই নাটকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন