‘এটা পথচলার শুরু মাত্র’

‘এটা পথচলার শুরু মাত্র’

ফন্ট সাইজ:

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও নিজের অবস্থান তৈরি করছেন। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান ইতিমধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া তার গান ‘লোকে বলে’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ প্রায় ৬০ লাখ ছাড়িয়েছে। ভক্তদের এই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার নতুন আবহে গানটি পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া। যেখানে সাদা পোশাকে লন্ডনের বিভিন্ন রাস্তায় স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। মুখে প্রশান্তির হাসি আর ধীর, মার্জিত উপস্থাপনায় পরিচিত সুর যেন পেয়েছে নতুন এক আবেগের ছোঁয়া। ভিডিওটির নির্মাণশৈলী গানটির আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে।

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন ফারিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। ‘লোকে বলে’ এটা পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা। প্রকাশের পর পরই ভিডিওটি নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অল্প সময়ের মধ্যেই এর ভিউ ১৬ লাখ ছাড়িয়েছে। ভক্তরা মন্তব্যে ফারিয়ার নতুন উপস্থাপনা ও কণ্ঠের প্রশংসা করছেন। ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ভিডিওটি নির্মাণ করেছেন বাবা যাদব।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন