রাজপথে হুমা কুরেশি

রাজপথে হুমা কুরেশি

ফন্ট সাইজ:

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির যন্তর মন্তর গিয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান তিনি। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাত প্রায় ২টার দিকে সেখানে উপস্থিত হন হুমা। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা শোনেন এবং আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন