গভর্নরের বিদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’

গভর্নরের বিদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বললেন ‘কিছুই বলার নেই’

ফন্ট সাইজ:

নজিরবিহীন প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের বিষয়ে মুখ খুলতে রাজি হননি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদ্য বিদায়ী গভর্নরের বিদায় এবং নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বারবার বলেন, ‘কিছুই বলার নেই’।

গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিন বিকাল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন নতুন গভর্নর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টার দিকে গভর্নর ও অর্থমন্ত্রী বের হয়ে যান। যাওয়ার সময় সাংবাদিকরা গভর্নরের সঙ্গে কথা বলতে চাইলেও গভর্নর কোনো কথা বলেননি।
এরপর সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে গভর্নর বিদায় ও নতুন গভর্নর নিয়োগ নিয়ে জানতে চান। উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছুই বলার নেই।

এরপর সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় গভর্নরকে এভাবে বিদায় দেয়ার দরকার ছিল? এর উত্তরেও আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছুই বলার নেই।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- বিদায়টি কি সঠিক হয়েছে? উত্তরে অর্থমন্ত্রী আবারও বলেন, কিছুই বলার নেই।

Mustafizur Rahman

৩ মাস আগে

Nothing to do people normally utters nothing to say.

Hori

৩ মাস আগে

কিছুই বলার নাই, জনগন এবার নাকে তেল দিয়ে ঘুমাও।

এম.টি রক্সি

৩ মাস আগে

ঠিকইতো বলার কিছু নেই। এটা সরকার করতেই পারে। দেখার বিষয় হলো বিড়ালটা কালো না সাদা বড় বিষয় না। বিড়ালটা ইদুরটা ধরতে পারলো কিনা।

মন্তব্য করুন