বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিজ-সংক্রান্ত কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেলোয়ার হোসেন শাহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর। তিনি সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে এই পদে মনোনীত হয়েছেন। ক্রিকেটাঙ্গনের দীর্ঘদিনের সংগঠক ও বৃহত্তর গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। এছাড়া তিনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন