‘এই ক্ষত সারতে সময় লাগবে, স্পেনকে অভিনন্দন’

মুখ খুললেন মেসি

‘এই ক্ষত সারতে সময় লাগবে, স্পেনকে অভিনন্দন’

ফন্ট সাইজ:

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় তিনি স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

ফাইনালে পরাজয়ের পরই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা দেখিয়েছি, কীভাবে হার মেনে নিতে হয়। সেই উদার মনোভাবের সঙ্গেই একাত্ম হয়েছেন মেসিও।

ইনস্টাগ্রামে দেয়া বার্তায় মেসি লিখেছেন, এই কষ্ট অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি আমাদের সব ভালো মুহূর্তও মনে রাখব। যেসব ম্যাচে আমরা সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছি, সেগুলো চিরকাল স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, আর এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে পৌঁছে দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন মার্কা।

মেসি আরও লিখেছেন, প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও একটি জাতি হিসেবে এক হতে পেরেছি এবং সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার অপরিসীম গর্ব ভাগ করে নিয়েছি।

বার্তার শেষ অংশে মেসি স্পেনকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, বিশ্বকাপ জয়ের জন্য আমি স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন