ফুটবল খেলার পুরস্কার গরু

ফুটবল খেলার পুরস্কার গরু

ফন্ট সাইজ:

ফুটবল খেলার পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ষাঁড় আর বিজিত দলকে দেয়া হলো গরুর বাছুর। সম্প্রতি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন গ্রীনভিল সিটি ফুটবল মাঠে আয়োজিত ম্যাচে দু’দলকে দেয়া হয় এমন পুরস্কার।

আয়োজকরা জানান, সুস্থ ও পরিশ্রমী জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে কিশোর যুবকদের রক্ষা এবং তাদের বিনোদনের প্রধান উপায় হতে পারে খেলাধুলা। তাই বর্তমান ফুটবল বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে কিশোর-যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নেয়া হয় এমন উদ্যোগ। হাড্ডাহাড্ডি লড়াই করে প্রথমার্ধে কোন ফলাফল না হলেও, দ্বিতীয়ার্ধে খেলার ছন্দ হারিয়ে ফেলে মুগারচর জুনিয়র একাদশ। এ সুযোগে মুগারচর সিনিয়র একাদশ এক গোল দিলে, খেলার ফলাফল নির্ধারণ হয়ে যায়।

প্রীতি ফুটবল ম্যাচটিতে দর্শক হিসেবে উপভোগ করেন রোহিতপুর ইউনিয়নের কয়েক গ্রাম থেকে আসা সহস্রাধিক ফুটবল প্রেমী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন, কেরানিগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মালেক মোল্লা, আবু বকর, ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা গ্রীনভিল সিটি’র ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান জামান, রোহিতপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সোহানুর রহমান সোহেল, যুগ্ম-সদস্য সচিব মোকসেদ আলম, গ্রীনভিল সিটি আবাসনের উপদেষ্টা শফিউল আলম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন