বিশ্বকাপ ফাইনালের বিরতিতে জমকালো এক পরিবেশনায় মাতোয়ারা হলো মেটলাইফ স্টেডিয়াম। প্রথমার্ধ শেষে শুরু হওয়া দীর্ঘ হাফটাইম বিরতিতে মঞ্চ মাতান কলম্বিয়ান পপ তারকা শাকিরা, যিনি ছিলেন এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ। তার সঙ্গে পরিবেশনায় অংশ নেন আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা শিল্পী, যা পুরো আসরের সমাপনী উদযাপনকে করে তোলে বর্ণাঢ্য।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী এবারের হাফটাইম বিরতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দীর্ঘ—মূল পরিবেশনার পাশাপাশি মঞ্চ ¯’াপন ও অপসারণের জন্য বাড়তি সময় রাখা হয়েছিল। এই দীর্ঘ বিরতি নিয়ে ম্যাচ শুরুর আগে থেকেই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চললেও, শাকিরার পরিবেশনা দর্শকদের মধ্যে বিরতির সময়টাকে উপভোগ্য করে তুলে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে হাফটাইম শো নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। কেউ কেউ এত দীর্ঘ বিরতির সমালোচনা করে বলেছেন, এত লম্বা বিনোদনী আয়োজনের বদলে খেলার ধারাবাহিকতাই তাদের কাছে বেশি কাম্য ছিল। আবার অনেকে পুরো আয়োজনকে ইতিবাচকভাবেই দেখেছেন, বিশেষ করে তারকাখচিত পরিবেশনা উপভোগ করেছেন বলে জানিয়েছেন।
হাফটাইমে ফাইনালের মঞ্চ মাতালেন শাকিরা
স্পোর্টস ডেস্ক
খেলা
২০ ঘন্টা আগে
২০ জুলাই (সোমবার), ২০২৬, ২ঃ২৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
