বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ

ফন্ট সাইজ:

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে গরিব, অসহায় পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর সেনা জোন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ। এসময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে আমাদের এ উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি সম্প্রীতির এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনা বাহিনীর এ কর্মকর্তা। বান্দরবান জোনের আওতাধীন বিভিন্ন এলাকার ৫০০ পরিবার ও এতিমখানার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, মুড়ি, ছোলা, তেল, খেজুরসহ নানা ইফতার সামগ্রী। অনুষ্ঠানে জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন