সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ শান্তিনগর

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের শান্তিনগর এলাকায় সামান্য বৃষ্টি হলেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়ক, অলিগলি ও আশপাশের বসতবাড়িতে পানি ঢুকে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহতের পাশাপাশি দৈনন্দিন গৃহস্থালির কাজেও দেখা দিচ্ছে সমস্যা।

অনেক বসতবাড়িতে পানি প্রবেশ করায় শিশু, বয়স্ক ও নারীদের দুর্ভোগ বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন