পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতের সময় মাঠে কাজ করতে গিয়ে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুরের মধ্যে উপজেলার সদর ও দন্ডপাল ইউনিয়নে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ দেবীগঞ্জ সদরের তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) ও দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একইদিন শিমুলতলী এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে আকাব্বর ঘটনাস্থলেই মারা যান।
দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
১৬ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
