শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ঢাকায় পরীক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

ফন্ট সাইজ:

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগ ও ঢাকায় পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুুপুরে পরীক্ষা শেষে পাবলিক লাইব্রেরি মাঠে একত্রিত হয় পরীক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের জন্য অবস্থান নেয়।

পরবর্তীতে পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে চারজন থানার ভেতরে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনসহ পরীক্ষার্থীদের ওপর লাঠিচার্জকারী পুলিশদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রদান করে। পরীক্ষার্থীরা বলেন, কোথাও হাঁটু, কোথাও বা কোমর অবধি পানি। পরীক্ষার্থী ভাই-বোনেরা ভিজে ভিজে গিয়ে পরীক্ষা দিয়েছে। শিক্ষামন্ত্রী চাইলেই পরীক্ষা স্থগিত করতে পারতো। শিক্ষামন্ত্রী মিলন বলেছিলেন প্রতিটি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা হবে, কিন্তু তা কি হলো।

শিক্ষামন্ত্রী তার এরকম সিদ্ধান্তের মাধ্যমে অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। এ ছাড়াও গতকাল ঢাকায় আমাদের ভাইয়েরা অবস্থান কর্মসূচি করলে সেখানে তাদের ওপর পুলিশি হামলা চালানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এখানে পুলিশের বিবেক কি হাঁটুর তলায় ছিল, যে একজন পরীক্ষার্থীকে আহত করেছে তারা। পুলিশের কি অজানা, আগামীকাল এই আন্দোলনকারীদের পরীক্ষা আছে। কীভাবে তারা পরীক্ষার্থীদের ওপর হামলা চালাতে পারে। তারা আরও বলেন, এতদিন পরীক্ষা দিয়ে এসেছি কখনো এমন হয়নি যে বহুনির্বাচনী প্রশ্ন কমন নেই। কিন্তু এই শিক্ষামন্ত্রী এতই জটিল প্রশ্ন করছেন যে ১০ হাজারেরও বেশি বহুনির্বাচনী পড়ে গিয়েও কমন পড়ছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন