কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড

ফন্ট সাইজ:

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মোক্তারপুর এলাকায় ৪ জন একসঙ্গে মাদক সেবন করছিল। এ সময় কালীগঞ্জ থানা পুলিশ মাদকসেবনরত অবস্থায় তাদের আটক করেন।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেনÑ উপজেলার খলাপাড়া গ্রামের মেহেদী হাসান (১৮), মোক্তারপুরের আশরাফ হোসেন সেতু (২৭), পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার মো. ইস্রাফিল (২২) ও বাগেরহাটের রামপাল থানার রাকিব হাওলাদার (২৮)। এদিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে রিয়াজুল ইসলাম মোখলেছকে সরকারি অনুমোদন ব্যতীত কৃষিজমির শ্রেণির পরিবর্তন করে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, মাদকবিরোধী প্রশাসনের এই অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া কৃষিজমি ভরাট দণ্ডনীয় অপরাধ। যারা এসব কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন