মৌলভীবাজারে বন্যার্ত ও অন্ধ পরিবারের মাঝে আর্থিক সহায়তা

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে পাঁচটি অন্ধ পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল শিকদার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়া হয় এবং তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়া হয়।

একই দিনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সৈইয়ারপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন