মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে ডুবে নিখোঁজ কৃষক মাসুক মিয়ার মরদেহ নিখোঁজের চারদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নদীর ভাটি এলাকা ছয়সিঁড়ি এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। সকাল ৬টায় নদীতে পানি বাড়লে নদী তীরের মানুষজন জ্বালানি কাঠ সংগ্রহকালে লাশ ভেসে আসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে তার স্বজনরা মরদেহ নিয়ে যায়। এর আগে গত শনিবার সকালে গরুর ঘাস কেটে ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে ধলাই নদীর হীরামতি এলাকায় নদের পানিতে ডুবে নিখোঁজ হন মাসুক। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান মেলেনি।
আরও পড়ুন:
ত্রাণ চাইনা, বাঁচতে চাই
